51st Special BCS Question Bank


৳600 ৳67511% ছাড়
(0) 0 Review

Total page : 707

Published Year : October2026

Edition : 2026

Exam Year : 2026

Language : Bangla

Category:

#3 Best Seller in

BCS & Jobs
In Stock

এই বইটি যেভাবে সাজানো হয়েছে-

  • ১০ম-৫০তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নগুলোর বিষয়ভিত্তিক আলোচনা
  • বিস্তারিত ব্যাখ্যা ও রেফারেন্সসহ নির্ভুল সমাধান
  • গুরুত্বপূর্ণ শুমারি, সমীক্ষা, রিপোর্টের হালনাগাদকৃত তথ্য সংযোজন
  • গণিতের সমস্যাগুলোর Alternative Solution, Calculation Hacks, Shortcut
  • জুলাই অভ্যুত্থান-২০২৪ ও সংস্কার প্রস্তাবনা
  • সিভিল সার্ভিসের গোড়াপত্তন ও বিভিন্ন দেশের সিভিল সার্ভিসের ইতিহাস

কেন ৫১তম স্পেশাল বিসিএসের জেনারেল অংশের প্রস্তুতির জন্য এই বইটি পড়বেন?

➤৫১তম স্পেশাল বিসিএসের সাধারণ অংশের গোছানো প্রস্তুতির জন্য চাই এমন একটি বই, যেখানে থাকবে প্রয়োজনীয় সব প্রশ্ন, নির্ভুল সমাধান, সহজ ও প্রাঞ্জল ব্যাখ্যা এবং গুরুত্বপূর্ণ সব তথ্য—একসাথে এক জায়গায়। এই বইটি ঠিক সেই প্রয়োজন মেটাতেই রচিত।

➤এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর বিষয়ভিত্তিক ও টপিকভিত্তিক উপস্থাপন। এ বইটিতে ১০ম থেকে ৫০তম বিসিএস প্রিলিমিনারির সকল প্রশ্ন বিষয়ভিত্তিকভাগে সাজানো হয়েছে এবং প্রশ্নগুলোর নির্ভুল সমাধান ব্যাখ্যা ও রেফারেন্সসহ দেওয়া হয়েছে। প্রশ্নগুলোর বিষয়ভিত্তিক ও টপিকভিত্তিক উপস্থাপনার কারণে আপনি সহজেই নিজের দুর্বল টপিক চিহ্নিত করে প্রস্তুতি নিতে পারবেন।

➤প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাখ্যার শেষে 'জেনে রাখা ভালো'/'Nice to Know' সংযোজন করা হয়েছে যাতে ঐ টপিকের গুরুত্বপূর্ণ এমন তথ্যগুলো তুলে ধরা হয়েছে যা থেকে ভবিষ্যৎ বিসিএস পরীক্ষায় কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। পরিবর্তনশীল তথ্যগুলো হালনাগাদ করে Note অংশে উপস্থাপন করা হয়েছে। প্রতিটি প্রশ্নের রেফারেন্স অংশে প্রশ্নটি কোন পাঠ্যবইয়ের কত পৃষ্ঠা থেকে এসেছে তা উল্লেখ করা হয়েছে, এছাড়া পাঠ্যবইয়ের বাইরে থেকে আসা প্রশ্নের ক্ষেত্রেও নির্ভরযোগ্য রেফারেন্স দেওয়া হয়েছে।

➤গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতার সমস্যাগুলোর বিস্তারিত সমাধানের পাশাপাশি Alternative Solution (বিকল্প সমাধান) দেওয়া হয়েছে যা আপনাকে একই সমস্যা বিভিন্নভাবে সমাধানে পারদর্শী করে তুলবে। এছাড়া প্রয়োজনীয় ক্ষেত্রে Calculation Hacks (ক্যালকুলেটর ছাড়া সমাধানের কৌশল) ও Shortcut technique (সংক্ষেপে সমাধানের কৌশল) সংযোজন করা হয়েছে যা পরীক্ষার হলে স্বল্প সময়ে সমস্যাগুলোর সামাধান করতে আপনাকে বন্ধুর মতো সহায়তা করবে। এছাড়া পরীক্ষার হলে পরীক্ষার্থীরা সচরাচর যে ভুলগুলো করে থাকে তা এড়িয়ে চলতে প্রয়োজনীয় সতর্কতা যোগ করা হয়েছে।

➤৫১তম বিসিএসের সিলেবাস অনুযায়ী আমাদের এই বইটিতে বাংলাদেশ বিষয়াবলীতে জুলাই অভ্যুত্থান ২০২৪ ও সংস্কার প্রস্তাবনা নামক একটি অধ্যায় এবং আন্তর্জাতিক বিষয়াবলীতে সিভিল সার্ভিসের ইতিহাস ও বিভিন্ন দেশের সিভিল সার্ভিসের ইতিহাস নামক একটি অধ্যায় অতিরিক্ত প্রশ্নোত্তরসহ সংযোজন করা হয়েছে। ভৌগোলিক বিষয়গুলো সহজে অনুধাবনের জন্য তথ্যবহুল রঙিন মানচিত্র দেওয়া হয়েছে, এছাড়া জটিল কঠিন যে কোন বিষয় সহজে বুঝার জন্য রয়েছে চিত্রসহ উপস্থাপন।

➤এককথায়, বিগত সকল প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নের নির্ভুল সমাধান, সহজ ও প্রাঞ্জল ব্যাখ্যা এবং গুরুত্বপূর্ণ সব তথ্য-উপাত্ত সহকারে রচিত এই বইটিই হতে পারে আপনার শেষ মুহূর্তের প্রস্তুতির শ্রেষ্ঠ সহায়ক।

Write a review
.

আপনার অভিজ্ঞতাকে আরও সহজ করতে অ্যাপ ব্যবহার করুন?

অ্যাপে অর্ডার করলেই পাচ্ছেন অতিরিক্ত ৫% ছাড় এবং এক্সক্লুসিভ ফিচার!

0

Items

৳0
0

Item

Your cart is empty

X